সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ‘বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ নুরুল আলম চৌধুরী। অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের সদস্যরা, দেশের বিভিন্ন শাখার প্রধান ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলন সঞ্চালনা করেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মো. আব্দুর রাজ্জাক। —বিজ্ঞপ্তি
সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন
সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ‘বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।










