ঘূর্ণিঝড় ইয়াসের কারণে সারাদেশে সকল ধরণের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)। 

মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৌপরিবহন মন্ত্রনালয়ের তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম এ তথ্য জানান। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঘুর্ণিঝড় ইয়াসের কারণে অভ্যন্তরীণ সকল নদীবন্দর থেকে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডাব্লিউটিএ।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে।