ম্যানুফ্যাকচারিং শাখা থেকে ২ হাজার ৫০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে থ্রিএম। ভোক্তা ও ইলেকট্রনিক জিনিসপত্রের চাহিদা হ্রাসের ফলে কর্মী ছাঁটাইয়ের এ সিদ্ধান্ত নিয়েছে মার্কিন কনগ্লোমারেটটি। খবর রয়টার্স।
প্রথম প্রান্তিকে ব্যবসা ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখছে না থ্রিএম। এ কারণে কর্মী ছাঁটাইয়ে গেছে তারা। এ খবরে শেয়ারবাজারে থ্রিএমের দরপতন হয়েছে ৪ দশমিক ৭ শতাংশ। ২০২৩ সালে থ্রিএমের মতো মূল্যস্ফীতিতে ধুঁকছে জেনারেল ইলেকট্রিক (জিই) ও রেথিয়ন টেকনোলজিসের মতো মার্কিন কোম্পানি।
থ্রিএমের মুখ্য আর্থিক কর্মকর্তা (সিএফও) মনিশ পাতুলাওয়ালা রয়টার্সকে জানান, জানুয়ারির তৃতীয় সপ্তাহে এসেও বিক্রিতে আশাবাদী হওয়ার মতো কিছু দেখা যাচ্ছে না।
শ্রম ও জ্বালানি ব্যয় সাশ্রয়ের অংশ হিসেবে কর্মী ছাঁটাইয়ের মতো সিদ্ধান্ত নিয়েছে থ্রিএম।










