এ উপলক্ষে সম্প্রতি নতুন শাখা প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংকের বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. একরামুল হক আকন। ব্যাংকের বরিশাল এরিয়া অফিসের উপমহাব্যবস্থাপক মো. মাহফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক মো. তারিকুল ইসলাম। এ সময় আরো বক্তব্য রাখেন গাওখালী বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব এসএম সবুজ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, গাওখালী মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. জাফর বাহাদুর, ৪নং দীঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহ আলম আকন এবং ৩নং দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গাওখালী বাজার কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম বাবুল।—বিজ্ঞপ্তি