‘স্মার্ট বাংলাদেশ’-এর রূপরেখা নিয়ে এগিয়ে যাচ্ছে দেশ। দেশের
প্রায় প্রতিটি খাতই এখন প্রযুক্তিনির্ভর। অনেক ব্যবসা প্রতিষ্ঠানের প্রচার, প্রসারের প্রায় পুরোটাই এখন সামাজিক যোগাযোগ মাধ্যম
কেন্দ্রিক। গণমাধ্যম, ই-কমার্স
কিংবা যেকোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান ঝুঁকছে ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে।
প্রতিযোগিতাপূর্ণ বাজারে
অনেকের পক্ষেই ডিজিটাল মাধ্যমে কনটেন্ট তৈরি সম্ভব হয় না। যদিও কেউ কেউ নিজস্ব
জনবল নিয়ে ডিজিটাল কনটেন্ট তৈরি করেন। এতে অফিস ভাড়া, কর্মীর বেতন বাবদ অতিরিক্ত অর্থ ব্যয়ের বিষয় থাকে। কিন্তু
অনেক সময় দেখা যায় মানসম্মত কন্টেন্ট বা পরিকল্পনার অভাবে সে ব্যয় অপচয় হয়। এসব
সমস্যার সামগ্রিক সমাধান ও কর্মযজ্ঞ নিজেদের কাঁধে নিয়ে ক্লায়েন্টদের ব্যবসায়
সফলতা আনতেই ‘ডিসেলস’ এর প্রতিষ্ঠা।
রোববার (১২ মে) বিশ্ব মা দিবসে
বিশ্বের সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে যাত্রা শুরু করল ‘ডিসেলস’।
‘ওয়ানস্টপ সলিউশন, থিংক ডিফরেন্ট’ স্লোগান ধারণ করেই পথচলা শুরু হলো প্রতিষ্ঠানটির। ক্লায়েন্টদের বিজনেসকে ডিজিটাল সব ধরনের সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ ‘ডিসেলস’। বিজ্ঞাপন, ডিজিটাল কনটেন্ট তৈরি, সোশ্যাল মিডিয়ায় শেয়ারিং, বিভিন্ন আইডিয়া জেনারেট করে ব্যবসা প্রসারে কাজ করবে ‘ডিসেলস’। আর এসব সেবার জন্য ‘ডিসেলস’ এর অ্যাড নেটওয়ার্ক, গ্রিন, আমব্রেলা ও লাইটহাউস এ চারটি উইং রয়েছে। বিজ্ঞপ্তি










