গ্রীষ্ম মৌসুমে পর্যটকদের আকর্ষণে নতুন অফার ঘোষণা করেছে জেএ রিসোর্ট অ্যান্ড হোটেলস। হোটেল গ্রুপটি জানায়, পর্যটকদের জন্য ৭২ ঘণ্টা সামার সেভার নামের একটি অফার চালু হয়েছে। এর আওতায় পর্যটক দুবাইয়ের যেকোনো আবাসনে সাশ্রয়ীমূল্যে থাকতে পারবে। অতিথিরা জেএ দ্য রিসোর্ট, জেএ ওশান ভিউ হোটেল, জেএ হাট্টা ফোর্ট হোটেল ও দ্য ম্যানর বাই জেএতে ৫০ শতাংশ ছাড় পাবে। মূল্যছাড়ের পাশাপাশি জেএ রিসোর্টস অ্যান্ড হোটেল পর্যটকদের পরিবারের জন্যও বিশেষ ব্যবস্থা নিয়েছে। ১২ বছর ও তার বেশি বয়সী শিশুদের থাকার জন্য কোনো অর্থ দিতে হবে না এবং সেপ্টেম্বরের শেষ পর্যন্ত বিনামূল্যে খাবারও খেতে পারবে। অতিথিরা তাদের পছন্দ অনুযায়ী প্যাকেজ গ্রহণ করতে ও সুযোগ-সুবিধা নির্ধারণ করতে পারবে। অ্যারাবিয়ান বিজনেস