জাপানের টোকিওতে ন্যূনতম মজুরি রেকর্ড পরিমাণ বাড়তে পারে। জাপানের রাজধানীতে ঘণ্টাপ্রতি মজুরি ৪১ ইয়েন পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে টোকিও আঞ্চলিক ন্যূনতম মজুরি কাউন্সিল। এটি কার্যকর হলে বর্তমান ১ হাজার ১১৩ ইয়েন (প্রায় ৭ দশমিক ৮০ ডলার) থেকে ন্যূনতম মজুরির পরিমাণ দাঁড়াবে ১ হাজার ৭২ ইয়েনে (প্রায় ৭ দশমিক ৫০ ডলার), যা ২০০২ সালের পর থেকে রেকর্ড সর্বোচ্চ বৃদ্ধি। খবর মাইনিচি।
কাউন্সিল ৭ আগস্ট টোকিও লেবার ব্যুরোকে এ সুপারিশ করে। সুপারিশ নিয়ে কোনো আপত্তি না থাকলে নতুন ন্যূনতম মজুরি হার আনুষ্ঠানিকভাবে আগামী ১ সেপ্টেম্বর ঘোষণা করা হবে এবং ১ অক্টোবর থেকে এ মজুরি কার্যকর হবে। তবে টোকিওর বর্তমান ন্যূনতম মজুরি দেশটির অন্যান্য স্থানের তুলনায় সর্বোচ্চ। নতুন করে প্রস্তাবিত এ মজুরি বৃদ্ধি রাজধানীর মজুরি হারকে আরো দেশটির ৪৭টি প্রদেশের মধ্যে আরো শীর্ষে নিয়ে যাবে।
২০১৩ সালে রাজধানীর ন্যূনতম মজুরির পরিমাণ ছিল ৮৬৯ ইয়েন (প্রায় ৬ ডলার)। এর ছয় বছর পর ২০১৯ সাল প্রথমবারের মতো মজুরি বেড়ে হাজারের ঘরে পৌঁছে দাঁড়ায় ১ হাজার ১৩ ইয়েন (প্রায় ৭ ডলার)। করোনাভাইরাস মহামারীর কারণে ২০২০ সালেও মজুরির পরিমাণ অপরিবর্তিতই থেকে যায়। তবে তার পরবর্তী দুই বছরে মজুরি সামান্য বেড়েছিল।










