সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান সৈয়দ মঈন উদ্দিন আহমেদ। সভায় ভাইস চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক ইমরান রহমান, নাজির রহিম চৌধুরী, খন্দকার মনোয়ারুল ইসলাম, অধ্যাপক নওশিন রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল বাতেন, কোম্পানি সচিব জসিম উদ্দিন এবং সাধারণ শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করেন।
সভায় সাধারণ শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাবে ব্যবস্থাপনা পরিচালক নাসিমুল বাতেন প্রতিষ্ঠানের পরিচালন দক্ষতা ও ঝুঁকি ব্যবস্থাপনা কৌশল তুলে ধরেন। তিনি খেলাপি ঋণ নিয়ন্ত্রণে কোম্পানির অর্জনের কথা উল্লেখ করে বলেন, ‘ডিবিএইচ ফাইন্যান্সের খেলাপি ঋণের হার মোট ঋণের মাত্র দশমিক ৮৪ শতাংশ, যা দেশের আর্থিক খাতে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এ অর্জন প্রতিষ্ঠানটিকে টানা ২১ বছর ধরে সর্বোচ্চ ক্রেডিট রেটিং (এএএ) ধরে রাখতে সহায়তা করেছে।’
সভায় চেয়ারম্যান সৈয়দ মঈন উদ্দিন আহমেদ পরিচালকদের প্রতিবেদন এবং নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন তুলে ধরেন। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা সত্ত্বেও কোম্পানির ইতিবাচক আয়ের প্রবৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘ঝুঁকি ব্যবস্থাপনা জোরদারকরণ এবং সেবার মান উন্নয়নে গৃহীত উদ্যোগগুলো কোম্পানির আয়ে গুরুত্বপূর্ণ ইতিবাচক প্রভাব ফেলছে। প্রতিষ্ঠার পর থেকে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এখন পর্যন্ত ৬২ হাজার ৮৬৯টি পরিবারের আবাসন স্বপ্ন পূরণে সহায়তা করেছে, যা কোম্পানির সামাজিক ও অর্থনৈতিক অবদানের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।’










