অ্যালায়েন্স ফাইন্যান্স পিএলসি সম্প্রতি আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারজানাহ চৌধুরী। অনুষ্ঠানে অ্যালায়েন্স ফাইন্যান্স পিএলসির সিইও কান্তি কুমার সাহাসহ সব মহিলা কর্মজীবী উপস্থিত ছিলেন।