ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে গতকাল এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। সভায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব বিবরণী এবং নিরীক্ষা প্রতিবেদন গৃহীত ও অনুমোদিত হয়। এছাড়া ২০২৫ সালের সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের বিষয়টি অনুমোদিত হয়। সভায় ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ এবং ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসইভিপি ও কোম্পানি সচিব মো. আবুল বাশার। শাহ্জালাল ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও ফকির আখতারুজ্জামান; পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ, আব্দুল বারেক, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, প্রকৌশলী মো. তৌহীদুর রহমান ও আবদুল হাকিম; স্বতন্ত্র পরিচালক মো. রিয়াজুল করিম এবং শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন; উপব্যবস্থাপনা পরিচালক এমএম সাইফুল ইসলাম ও মো. জাফর ছাদেক; ব্যাংকের আইন উপদেষ্টা ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজীজ, বহির্নিরীক্ষক আজিজ হালিম খায়ের চৌধুরী অ্যান্ড কোং-এর অংশীদার মো. আশরাফুজ্জামান এবং ইনডিপেনডেন্ট স্ক্রুটিনাইজার জেসমিন অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রতিনিধি জেসমিন আক্তারসহ শেয়ারহোল্ডাররা অনলাইনের মাধ্যমে এজিএমে অংশগ্রহণ করেন।










