জাপানের হিরোশিমায় অবস্থিত জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পিঙ্গল কোম্পানি। সম্প্রতি পুনঃপ্রক্রিয়াজাত করা অরিগ্যামি থেকে স্নিকার্স তৈরি করে সাড়া ফেলে দিয়েছে। সেগুলো প্রদর্শিত ও বিক্রি করা হচ্ছে হিরোশিমা পিস মেমোরিয়াল পার্ক ও নগরের গুরুত্বপূর্ণ স্থানে। খবর মাইনিচি।
হিরোশিমা নগর কর্তৃপক্ষের মতে, প্রতি বছর অন্তত ১০ টন ওজনের এক কোটি অরিগ্যামি মেমোরিয়াল পার্কে জমা হয়। মানুষ শান্তির প্রতীক হিসেবে এগুলো রেখে যায় সেখানে। পরে নগর কর্তৃপক্ষ তা সংরক্ষণ করেছে। কিন্তু ১০ বছর আগে থেকে নগর কর্তৃপক্ষ অরিগ্যামিগুলো সেসব প্রতিষ্ঠান ও ব্যক্তিকে দিয়ে দেয়, যারা যথাযথ উপায়ে ব্যবহার করতে সক্ষম। সম্প্রতি তার থেকেই ২০ টন অরিগ্যামি সারস পাখি পুনঃপ্রক্রিয়াজাত করে তৈরি করা হয়েছে নানা ধরনের পণ্য। তালিকায় রয়েছে বুকমার্ক থেকে স্নিকার্সের নাম পর্যন্ত। জুতাগুলো এর মধ্যে হিরোশিমা সামিটের সিটিজেন কাউন্সিল থেকে প্রত্যয়নপত্র পেয়েছে। বিক্রি করা হচ্ছে জি৭ অন্তর্ভুক্ত দেশগুলোর শীর্ষ সম্মেলনের সহায়ক পণ্য হিসেবে।










