আইসিবি ও এর আওতাধীন তিনটি সাবসিডিয়ারি কোম্পানির অংশগ্রহণে গতকাল আইসিবির প্রধান কার্যালয়ে ইনোভেশন প্রদর্শনী এবং শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচনসংক্রান্ত একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থাপিত চারটি উদ্ভাবনী ধারণার মধ্যে গ্রাহকদের অনলাইনে আয়কর সংক্রান্ত প্রত্যয়নপত্র প্রদান ধারণাটিকে ২০২৩-২৪ অর্থবছরের জন্য শ্রেষ্ঠ উদ্ভাবনী ধারণা হিসেবে নির্বাচিত করা হয়। আইসিবির এমডি মো. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মফিজ উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ফরিদা ইয়াসমিন।
আইসিবিতে ইনোভেশন প্রদর্শনী অনুষ্ঠিত
আইসিবি ও এর আওতাধীন তিনটি সাবসিডিয়ারি কোম্পানির অংশগ্রহণে গতকাল আইসিবির প্রধান কার্যালয়ে ইনোভেশন প্রদর্শনী এবং শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচনসংক্রান্ত একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।










