চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাটে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটে প্রবাসী পরিবার অ্যাকাউন্টের সুবিধা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন ব্র্যাক ব্যাংক এসএমই ডিভিশন, চট্টগ্রাম বিভাগের রিজিওনাল প্রধান এএইচএম মিজানুর রহমান। ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং চট্টগ্রাম রিজিওনের টিম লিড কফিল উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন এসএমই ডিভিশন, চট্টগ্রাম বিভাগের রিজিওনাল ক্রেডিড প্রধান বিশ্বজিৎ দাশ, রিজিওনাল কো-অর্ডিনেটর কামরুল হাসান প্রমুখ।