চলতি বছরে শ্রীলংকার অর্থনীতি ৩ দশমিক ৫ শতাংশ থেকে ৪ শতাংশ সংকুচিত হতে পারে। সম্প্রতি এমন আশঙ্কা ব্যক্ত করেন দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। এর আগে ২০২২ সালে ১১ শতাংশ সংকুচিত হয়েছে ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটি। ২০২৪ সালে প্রবৃদ্ধির ধারায় প্রবেশ করবে বলে আশাবাদ বিক্রমাসিংহের। ধর্মীয় এক অনুষ্ঠানে তিনি বলেন, আমরা এমন একটি শক্তিশালী দেশ তৈরি করছি, যা কারো কাছে মাথা নত করবে না এবং যে হবে ঋণমুক্ত। গত মে ও জুনের মতো পরিস্থিতিতে ফেলারও আর সাহস করবে না কেউ। রয়টার্স
শ্রীলংকার অর্থনীতি ৪% সংকুচিত হতে পারে
চলতি বছরে শ্রীলংকার অর্থনীতি ৩ দশমিক ৫ শতাংশ থেকে ৪ শতাংশ সংকুচিত হতে পারে। সম্প্রতি এমন আশঙ্কা ব্যক্ত করেন দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।










