স্মার্টফোন প্রযুক্তিতে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওয়ানপ্লাস আনুষ্ঠানিকভাবে দেশের স্মার্টফোন বাজারে যাত্রা শুরু করেছে। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জনপ্রিয় এ ব্র্যান্ডের প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি করা স্মার্টফোন নর্ড এন৩০ এসই ফাইভজি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ানপ্লাস বাংলাদেশের সিইও মেঙ্ক ওয়াং, ওয়ানপ্লাস বাংলাদেশের আফটার-সেলস সার্ভিস ডিরেক্টর মো. রুবায়েত ফেরদৌস চৌধুরীসহ আরো অনেকে।