দেরিতে এজিএম আয়োজনের জন্য কোম্পানিটি উচ্চ আদালতের কাছে অনুমোদন চেয়েছিল এবং সম্প্রতি আদালতের কাছ থেকে এর অনুমোদন পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৪১তম এজিএম আগামী ১৮ জুন বেলা ১১টায় কোম্পানিটির নিবন্ধিত কার্যালয় নারায়ণগঞ্জের অলটেক্স ইন্ডাস্ট্রিয়াল পার্কে অনুষ্ঠিত হবে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৬৪ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৪ টাকা ৭৭ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৭০ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ৯২ পয়সা।

১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত অলটেক্স ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৫৫ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৫৫ কোটি ৫১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৫ কোটি ৫৯ লাখ ৬৮ হাজার। এর ৩৬ দশমিক ২৫ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১০ দশমিক ৮৭ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫২ দশমিক ৮৮ শতাংশ শেয়ার রয়েছে।