ফিলিস্তিনের অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভাব্য পূর্বাভাস স্তরের নিচে থাকবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিশ্বব্যাংক। দেশটির প্রবৃদ্ধি ৩ শতাংশের কাছাকাছি থাকবে বলে আশা করা হচ্ছে। খবর দ্য ন্যাশনাল।
ওয়াশিংটনভিত্তিক ঋণদাতা প্রতিষ্ঠানটি বলছে, জনসংখ্যা বৃদ্ধির প্রবণতার পাশাপশি মাথাপিছু আয়ও কমে যাবে। এতে জীবনযাত্রার মান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া আর্থিক সীমাবদ্ধতার সঙ্গে ইসরায়েলি নিষেধাজ্ঞার ফলে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা থেকেও জনগণ বঞ্চিত হচ্ছে। বিশেষ করে গাজায় এ সমস্যা প্রকট।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলছে, মহামারী-পরবর্তী পুনরুদ্ধার যাত্রার সময়ে ২০২২ সালে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি প্রায় অর্ধেক হয়ে ৩ দশমিক ৯ শতাংশে নেমে আসে।










