শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌ডাবল এ-১’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-১’। ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ১৪ নভেম্বর ২০২৩ পর্যন্ত ব্যাংক ঋণের অবস্থান ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির (জুলাই-সেপ্টেম্বর) ইপিএস হয়েছে ২ টাকা ২৪ পয়সা।