ভারতের ব্যাঙ্গালোরে আয়োজিত হতে যাচ্ছে কনভার্সেশনাল এআই অ্যান্ড কাস্টমার এক্সপেরিয়েন্স সামিট। এবারের আয়োজনে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ-সিঙ্গাপুরের জয়েন্ট ভেঞ্চার রিভ চ্যাট।

এপ্রিলের ১৮ ও ১৯ তারিখে অনুষ্ঠিতব্য কনফারেন্সে এ কাস্টমার এঙ্গেজমেন্ট সলিউশনের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন গ্রাহক সেবা প্লাটফর্ম তুলে ধরবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রিভ চ্যাটের সিইও এম রেজাউল হাসান বলেন, ‘এ আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশের ইন্ডাস্ট্রি লিডার ও ডিসিশান মেকাররা এখানে উপস্থিত থাকবেন, যেখানে আমরা রিভ চ্যাটের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটবট সলিউশন, লাইভ চ্যাটসহ বিভিন্ন বিষয় তুলে ধরব।’

রিভ চ্যাটের কাস্টমার এঙ্গেজমেন্ট প্লাটফর্মটি হাইব্রিড কৃত্রিম বুদ্ধিমত্তা এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বৈশিষ্ট্যসম্পন্ন। পাশাপাশি এর নিজস্ব ট্রেইনিং মডিউল রয়েছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে। অর্থাৎ এ চ্যাটবট গ্রাহকের পূর্বের কার্যক্রম ও আচরণ অনুযায়ী নিজেকে প্রতিনিয়ত প্রশিক্ষণ দেবে। বিজ্ঞপ্তি