ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত নিজস্ব ক্যাম্পাসে সম্প্রতি আন্তর্জাতিক মানের একটি স্কোয়াশ কোর্ট ও একটি সুইমিংপুল উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি বাংলাদেশ স্কোয়াশ র্যাকেট ফেডারেশনের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিএম কামরুল ইসলাম এবং প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র। আইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন, ট্রাস্টি লুৎফে এম আইয়ুব, মির্জা সালমান ইস্পাহানি, ড. হোসনে আরা আলি, তওহীদ সামাদ, ইসমাইল দোভাষ, উপাচার্য তানভীর হাসান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
আইইউবিতে স্কোয়াশ কোর্ট ও সুইমিংপুল উদ্বোধন
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত নিজস্ব ক্যাম্পাসে সম্প্রতি আন্তর্জাতিক মানের একটি স্কোয়াশ কোর্ট ও একটি সুইমিংপুল উদ্বোধন করা হয়েছে।










