এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ১৩৩ কোটি ৯৫ লাখ ৯০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে—সায়হাম টেক্সটাইল মিলস, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, শার্প ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক ব্যাংক, ফাইন ফুডস, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, গ্রামীণফোন, আইপিডিসি ফাইন্যান্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ ও সেনা ইন্স্যুরেন্স।
ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে সায়হাম টেক্সটাইল মিলসের সবচেয়ে বেশি ২৩ কোটি ৪০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩১ টাকা ৩০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ২২ কোটি ৬৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬১ টাকা ৭০ পয়সায়। তৃতীয় সর্বোচ্চ শার্প ইন্ডাস্ট্রিজের ২১ কোটি ৪৩ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৩৪ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। চতুর্থ সর্বোচ্চ ব্র্যাক ব্যাংকের ১২ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬২ টাকা ৮০ পয়সায়।
গত সপ্তাহে ব্লক মার্কেটে ফাইন ফুডসের ১১ কোটি ৮৮ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪৩৫ টাকা ৮০ পয়সায়। জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ১০ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৫৩৭ টাকা ৫০ পয়সায়। গ্রামীণফোনের ১০ কোটি ৩৫ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৪৭ টাকা ৫০ পয়সায়।
এছাড়া গত সপ্তাহে ব্লক মার্কেটে আইপিডিসি ফাইন্যান্সের ৭ কোটি ৭৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৭৭ টাকা ৫৬ পয়সায়। এশিয়াটিক ল্যাবরেটরিজের ৭ কোটি ২১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ১২১ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে। গত সপ্তাহে ব্লক মার্কেটে সেনা ইন্স্যুরেন্সের ৬ কোটি ৬১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৪৭ টাকা ৪০ পয়সায়।










