বাংলাদেশ ব্যাংক গঠিত লং টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটির অধীনে ডলারের মাধ্যমে রফতানিমুখী গ্রাহকদের ঋণ সুবিধা দিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে এক্সিম ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহারের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের (এফএসএসএসপিডি) পরিচালক লিজা ফাহমিদা এবং এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন চুক্তি স্বাক্ষর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মাকসুদা খানমসহ বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।