চুক্তির আওতায় জনতা ব্যাংকের কমকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা এবং ব্যাংকের কার্ডধারী গ্রাহকরা অরোরা হাসপাতালের প্যাথলজিক্যাল পরীক্ষাসহ বিভিন্ন ধরনের সেবাগ্রহণে বিশেষ ছাড় পাবেন। অনুষ্ঠানে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মজিবর রহমান, প্রধান কার্যালয়ের জিএম মোহাম্মদ আনিস এবং অরোরা স্পেশালাইজড হাসপাতালের রিউমাটোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. নাহিদুজ্জামান সাজ্জাদ, ডিজিএম গোলাম রাকিব ও করপোরেট ইনচার্জ নাজমুল হুদা উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি