এর মধ্যে রয়েছে চেম্বার, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার স্থাপন বা সম্প্রসারণে এসএমই লোন, প্রেফারেনশিয়াল এফডিআর রেট, প্রি অ্যাপ্রুভড ক্রেডিট কার্ড, হোম ও অটো লোনে বিশেষ সুবিধা এবং কিউআর কোড-ভিত্তিক ডিজিটাল অ্যাপ্লিকেশন সুবিধা। রাজধানীর একটি হোটেলে গতকাল ‘হেলথ ক্যাডার ডে ২০২৬’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান এ তথ্য জানান। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে ডা. আরিফুর রহমান বলেন, ‘বাংলাদেশের পেশাজীবী আন্দোলনের ইতিহাস আমাদের গর্বের অংশ। ১৯৭৮ সালে চিকিৎসক, প্রকৌশলী ও কৃষিবিদদের আন্দোলন পেশাজীবীদের অধিকার প্রতিষ্ঠায় যুগান্তকারী ভূমিকা রেখেছিল, যার অংশ হতে পেরে আমি গর্বিত।’ এ সময় কভিড-১৯ ভ্যাকসিন বৈশ্বিক পর্যায় থেকে দেশে আনার উদ্যোগেও তার সম্পৃক্ততার কথাও তুলে ধরেন।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ স্বাস্থ্য খাতের পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি, নীতি-সংলাপ জোরদার এবং জনগণের জন্য আরো উন্নত ও টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।










