ব্রিটেনে অবস্থিত এসটি ক্যাথারিন ডকস অধিগ্রহণ সম্পন্নে আলোচনায় রয়েছে সিটি ডেভেলপমেন্টস লিমিটেড (সিডিএল)। চুক্তির বিষয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানায়, দুটি পক্ষের মধ্যে সন্তোষজনক উপায়ে শর্তাবলি মেনে অধিগ্রহণ আলোচনা চলছে। গত সপ্তাহে কোস্টার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, অ্যাসেট ম্যানেজার ব্ল্যাকস্টোন ৬৫ কোটি ডলারে সিডিএলের কাছে এসটি ক্যাথারিন ডকস ম্যারিনা বিক্রি করে দিতে চাইছে। তবে সিডিএলের পক্ষ থেকে পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি। দ্য স্ট্রে্‌ইটসটাইমস