দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের পাঁচ কোম্পানির পর্ষদ সভা চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। কোম্পানিগুলো হচ্ছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেড, বিএসআরএম স্টিলস লিমিটেড, দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড, এপেক্স ট্যানারি লিমিটেড ও মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

বিএসআরএম লিমিটেডের পর্ষদ সভা ১২ অক্টোবর বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

বিএসআরএম স্টিলসের পর্ষদ সভা ১২ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

দ্য পেনিনসুলা চিটাগংয়ের পর্ষদ সভা ১২ অক্টোবর বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

এপেক্স ট্যানারির পর্ষদ সভা ১০ অক্টোবর বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারির পর্ষদ সভা ১০ অক্টোবর বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারির ইপিএস হয়েছে ২ টাকা ৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৪৬ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭৫ টাকা ৭ পয়সায়।

৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছিল মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫৫ পয়সা।