কয়লা ও অন্যান্য ভোগ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় ব্যাপক মুনাফা করেছে বিএইচপি গ্রুপ লিমিটেড। প্রত্যাশার তুলনায় ২৬ শতাংশ আয় বাড়ায় বিশ্বের সবচেয়ে বড় মাইনারটির প্রতি শেয়ারের বাজারমূল্য বেড়েছে ৫ দশমিক ৫ শতাংশ। ৩০ জুন শেষ হওয়া অর্থবছরে প্রতিষ্ঠানটির আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩০ কোটি ডলারে। খবর রয়টার্স।
২০১১ সালের পরে এবারই সর্বোচ্চ আয় এবং এবারই সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি।
বেশকিছু তহবিল পাওয়ার পর এবং লন্ডন ও সিডনি পাবলিক হোল্ডিংয়ের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পর বিএইচপি এখন আরো কিছু অধিগ্রহণ করতে চাইছে। গত ৮ আগস্ট তারা কপার ও নিকেল মাইনার ওজেড মিনারেল ৫৮০ কোটি ডলারে কিনে নিতে চুক্তি করার প্রস্তাব দিয়েছে। এটা চলতি বছরে প্রতিষ্ঠানটির দখল নেয়ার দ্বিতীয়বারের প্রচেষ্টা ছিল। যদিও সেই প্রস্তাব প্রত্যাখ্যান হয়ে যায়।
বিএইচপির প্রধান নির্বাহী কর্মকর্তা মাইক হেনরি বলেন, যদি ওটা আমাদের হতো তাহলে ভালো হতোর অর্থ এই নয় যে আমাদের তা থাকতেই হবে।










