পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন আজ চালু হচ্ছে। লভ্যাংশসংক্রান্ত রেকর্ড ডেটের কারণে গত মঙ্গলবার ফান্ডটির লেনদেন বন্ধ ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে ফান্ডটির ইউনিটহোল্ডারদের জন্য ১ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করা হয়েছে। ফান্ডটির ট্রাস্টি কমিটির সভায় এ লভ্যাংশে অনুমোদন দেয়া হয়। তথ্য অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ১৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭২ পয়সা।










