চলতি বছরের প্রথম সাত মাসে রাশিয়ার বার্ষিক বৈদেশিক বাণিজ্য উদ্বৃত্ত কমেছে। এতে জানুয়ারি-জুলাইয়ে ৬৮ দশমিক ৬ শতাংশ কমে দেশটির উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৬ হাজার ৪৪০ কোটি ডলারে। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, দেশটির চলতি হিসাবের উদ্বৃত্তও জানুয়ারি-জুলাই মেয়াদে কমেছে, যা ৮৪ দশমিক ৬ শতাংশ থেকে কমে ২ হাজার ৫৫০ কোটি ডলারে পৌঁছেছে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদেশিক বাণিজ্য উদ্বৃত্ত কমার পেছনে রয়েছে আমদানি বৃদ্ধি ও রাশিয়ানদের বিদেশ ভ্রমণ। তবে দেশটির বৈদেশিক বাণিজ্য উদ্বৃত্ত গত বছরের তুলনায় ৬৬ শতাংশ বেড়ে ২৮ হাজার ২৩০ কোটি ডলারে পৌঁছেছে। আনাদোলু এজেন্সি