ঢাকা ওয়াসা, দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ও ওয়াটারএইড বাংলাদেশ যৌথভাবে ‘আদর্শ গ্রাহক সম্মাননা স্মারক ২০২৫’ প্রদান করেছে। এ উপলক্ষে গতকাল ঢাকার ওয়াসা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা ওয়াসার এমডি প্রকৌশলী মো. আব্দুস সালাম ব্যাপারী। বিশেষ অতিথি ছিলেন সংস্থাটির ডিএমডি (মানবসম্পদ ও প্রশাসন) মো. আমিরুল ইসলাম, ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান এবং ডিএসকের নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ। অনুষ্ঠানে বস্তিবাসীদের মধ্যে নিয়মিত পানির বিল পরিশোধকারী ৩০ জন গ্রাহক এবং বস্তি এলাকায় ওয়াশ অবকাঠামো ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা পালনকারী তিনটি সংগঠনকে সম্মাননা দেয়া হয়।
আদর্শ গ্রাহকদের সম্মাননা দিল ঢাকা ওয়াসা
ঢাকা ওয়াসা, দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ও ওয়াটারএইড বাংলাদেশ যৌথভাবে ‘আদর্শ গ্রাহক সম্মাননা স্মারক ২০২৫’ প্রদান করেছে। এ উপলক্ষে গতকাল ঢাকার ওয়াসা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।










