বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) খাতে প্রায় ২ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে যোচ্ছে হুন্দাই মোটর। ২০৩০ সালের মধ্যে গুরুত্বপূর্ণ এ খাতে শক্তিশালী অবস্থান নিশ্চিতে বড় অংকের এ বিনিয়োগের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক গাড়ি নির্মাতা জায়ান্টটি।
দ্য কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, ইভি খাতে ২৪ ট্রিলিয়ন ওন বা ১ হাজার ৮১০ কোটি ডলার ব্যয় করবে হুন্দাই মোটর। ২০৩০ সালের মধ্যে ইভি বিক্রিতে বিশ্বের শীর্ষ তিন কোম্পানির একটি হতে চায় দক্ষিণ কোরীয় জায়ান্টটি।
প্রথমবারের মতো দেশটিতে শুধু ইভি উৎপাদনের জন্য প্লান্ট স্থাপন করছে কিয়া। গিয়ংগি প্রদেশের হাসিয়ংয়ে অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানে উপস্থিত ছিলেন হুন্দাই মোটর গ্রুপের নির্বাহী চেয়ারম্যান চাং ইউসান। ছিলেন কিয়ার প্রধান নির্বাহী সং হো সিয়ং এবং কোম্পানি ও সরকারের সংশ্লিষ্ট ২০০ কর্মকর্তা। প্রেসিডেন্ট ইওন সুক-ইওল বলেন, ‘কিয়ার ইভি প্লান্ট দেশের অভ্যন্তরে ইভি উৎপাদনের জন্য হুন্দাইয়ের প্রথম প্লান্ট। বিশ্ববাজারে গতিশীলতা রক্ষায় হুন্দাইকে সহযোগিতা করবে সরকার।’
গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির ১ ট্রিলিয়ন ওন বিনিয়োগ করেছে কিয়ার প্লান্ট প্রস্তুতিতে। দেশের অভ্যন্তরে সরকারের নতুন পরিকল্পনার অধীনে প্রথম বিনিয়োগ এটি। কোরিয়া সরকার সম্প্রতি অর্থনৈতিক গতিশীলতা নিয়ে কাজ করছে। সমঝোতা করছেন বৃহৎ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে। নতুন উদ্যোগের অধীনে স্থানীয় অটোমোটিভ শিল্পগুলোর উৎপাদন পাঁচ গুণ বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে। সেই সঙ্গে বৈশ্বিক ইভির বাজারে নেতৃত্বদায়ী স্থানে।
হুন্দাই একাই বিদ্যুচ্চালিত গাড়ি প্রস্তুতির সক্ষমতা স্থানীয়ভাবে ১৫ লাখ ১০ হাজার ইউনিটে উত্তীর্ণ করার পরিকল্পনা নিয়েছে। বৈশ্বিক বাজারে পরিকল্পনা নেয়া হয়েছে ৩৬ লাখ ৪০ হাজার ইউনিটে তোলার। মোট ৩১টি মডেলের ইভি নিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
কিয়ার ইভি নাইন এ বছরেই উন্মুক্ত করা হবে। হুন্দাই আয়োনিক সেভেন উন্মোচিত হবে ২০২৪ সালে। হুন্দাইয়ের ইভি ব্যবসায় কিয়ার ইভি কারখানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চালু হয়ে যাবে ২০২৫ সালের মধ্যে। প্রতি বছর উৎপাদন ক্ষমতা থাকবে দেড় লাখের মতো। প্লান্ট হবে পরিবেশবান্ধব। প্রচলিত কারখানার চেয়ে ২০ শতাংশ কম কার্বন নিঃসরণ করবে। থাকবে অত্যাধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। ২০২৫ সালের মধ্যে এসডব্লিও নামে স্বয়ংক্রিয় গাড়ি তৈরি করা হবে ভেতরে। কারখানায় পৃথক মডেলের গাড়ির জন্য থাকবে পৃথক প্লাটফর্ম। পরিণত হবে আগামী প্রজন্মের ইভি প্লাটফর্মে।










