ঢাকা ওয়াসার বিল কালেকশন অ্যাওয়ার্ড পেল সাউথইস্ট ব্যাংক পিএলসি। ঢাকা ওয়াসার বিল সংগ্রহে ২০২২-২৩ অর্থবছরের জন্য ৪০টি ব্যাংকের মধ্যে ‘তৃতীয় স্থান’ অর্জন করেছে সাউথইস্ট ব্যাংক। সম্প্রতি ঢাকা ওয়াসার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, এমপির কাছ থেকে পুরস্কারের সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. সাদেক হোসেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী তাকসিম এ খান। —বিজ্ঞপ্তি