যুক্তরাজ্যের বাথ বিশ্ববিদ্যালয় ও ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (এসআইপিজি) একটি রিসার্চ ডিসেমিনেশন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটিতে প্রধান বক্তা ছিলেন বাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জো ডেভাইন এবং ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ের ড. ইপশিতা বসু। সেমিনারে সভাপতিত্ব করেন এসআইপিজির সহযোগী অধ্যাপক এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পিএসএস বিভাগের চেয়ারম্যান ড. রিজওয়ান খায়ের।