ঢাকার বাংলাদেশ বিমান বাহিনীর বেজ বঙ্গবন্ধুতে দ্য ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের (ডিএমসিবি) ১৪৪তম ‘বিএএফ বেজ বঙ্গবন্ধ’ শাখা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরী।