সাউথইস্ট ব্যাংক পিএলসি বিশেষ সিএসআর ফান্ডের আওতায় বিভিন্ন ক্ষেত্রে চাষাবাদ ও এ সম্পর্কিত যন্ত্রপাতি কিনতে কৃষকদের আর্থিক সহায়তা করেছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে দেশের প্রান্তিক পর্যায় থেকে আগত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসেন। বেসরকারি উন্নয়ন সংস্থা বাস্তবের মাধ্যমে প্রান্তিক কৃষকদের এ আর্থিক সহায়তা দিচ্ছে সাউথইস্ট ব্যাংক। এ সময় বাস্তবের নির্বাহী পরিচালক রুহী দাসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃষকদের আর্থিক সহায়তা দিল সাউথইস্ট ব্যাংক
সাউথইস্ট ব্যাংক পিএলসি বিশেষ সিএসআর ফান্ডের আওতায় বিভিন্ন ক্ষেত্রে চাষাবাদ ও এ সম্পর্কিত যন্ত্রপাতি কিনতে কৃষকদের আর্থিক সহায়তা করেছে।










