চলতি বছরের মার্চে চীনে যাত্রীবাহী গাড়ি খুচরা বিক্রি হয়েছে ১৬ লাখ ইউনিট, যা ২০২২ সালের একই মাসের তুলনায় শূন্য দশমিক ৩ শতাংশ বেড়েছে। তবে চলতি বছরের ফেব্রুয়ারির তুলনায় বেড়েছে ১৪ দশমিক ৩ শতাংশ। দ্য চায়না প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশন (সিপিসিএ) প্রকাশিত উপাত্তে এ তথ্য উঠে এসেছে। খবর সিজিটিএন।
সিপিসিএর উপাত্তে দেখা গেছে, বিলাসবহুল গাড়ি খুচরা বিক্রি হয়েছে ২ লাখ ৭০ হাজার ইউনিট, যা গত বছরের একই মাসের চেয়ে ১৭ শতাংশ ও ফেব্রুয়ারির তুলনায় ৩৫ শতাংশ বেড়েছে। চীনা ব্র্যান্ডের গাড়ি খুচরা বিক্রি হয়েছে ২ লাখ ৯০ হাজার ইউনিট।
গত মার্চে চীনের যাত্রীবাহী গাড়ি রফতানি বছরওয়ারি ১৭২ শতাংশ বেড়ে ২ লাখ ৯০ হাজার ইউনিটে দাঁড়িয়েছে। এর মধ্যে এক-চতুর্থাংশই নতুন জ্বালানিচালিত গাড়ি। চলতি বছরের জানুয়ারি-মার্চে যাত্রীবাহী গাড়ি রফতানি হয়েছে ৭ লাখ ৮০ হাজার ইউনিট, যা ২০২২ সালের একই ত্রৈমাসিকের চেয়ে ৯০ শতাংশ বেশি।
১৮ এপ্রিল শুরু হতে যাচ্ছে সাংহাই অটো শো। এর মাধ্যমে স্থানীয় গাড়ি বাজার চাঙ্গা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।










