কোরবানিতে গ্রাহকদের দুশ্চিন্তা লাঘব করতে কার্যক্রম হাতে নিয়েছে বেঙ্গল মিট। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রতিষ্ঠানটি এ বছর দশম বারের মতো অনলাইন কোরবানি হাট চালু করল। কার্যক্রমের অংশ হিসেবে গ্রাহকের অর্ডার করা গরু, ছাগল ও ভেড়াকে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধির তত্ত্বাবধানে কোরবানি সম্পন্ন করে এবং কোল্ড চেইন বজায় রেখে ডেলিভারি করা হবে।

হাটে যাওয়া, উন্মুক্ত জায়গায় কোরবানি ও মাংস প্রসেসিংয়ের দুশ্চিন্তা এড়াতে ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে বেঙ্গল মিট প্রতি বছর এ আয়োজন করে থাকে। qurbani.bengalmeat.com-এ পোর্টাল থেকে গরু বাছাই, অনলাইন পেমেন্ট, মিট প্রসেসিং ও ডেলিভারি অপশন এসব কিছুর ব্যবস্থা রয়েছে।

ঢাকায় বেঙ্গল মিটের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে অনলাইন কোরবানির দশম বছরের আয়োজন তুলে ধরেন বেঙ্গল মিটের কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ হাসান ইফতেখার, প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ রাকিবুল ইসলাম, হেড অব রিটেইল সেলস মোহাম্মদ হারেস ও হেড অব মার্কেটিং শেখ ইমরান আজিজ। —বিজ্ঞপ্তি