‘ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রটেকশন’—এ প্রতিপাদ্যে গড়ে ওঠা এ সহযোগিতা আরো সমন্বিত, আধুনিক এবং গ্রাহককেন্দ্রিক আর্থিক সেবা নিশ্চিতের লক্ষ্য নিয়ে শুরু হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রাকিবুল করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

কমিউনিটি ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ অংশীদারত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান গ্রাহকদের জন্য সমন্বিত ব্যাংকিং ও বীমা সমাধান নিশ্চিত করবে, যা আর্থিক অন্তর্ভুক্তি, উদ্ভাবন এবং গ্রাহকসেবার মান আরো উন্নত করতে সহায়ক হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী; হেড অব এজেন্ট ব্যাংকিং, ফরেন রেমিট্যান্স, এসবিইউ, অ্যান্ড ট্রানজেকশন ব্যাংকিং শেখ পারভেজ মারেকার; হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; সিআইটিও ও হেড অব ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও ডেপুটি হেড অব আরএমডি মো. তানজীম মোর্শেদ ভূঁইয়া; হেড অব অপারেশনস শরফুদ্দিন মো. রেদওয়ান পাটওয়ারী; চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. শরিফুল ইসলাম কাদির; হেড অব ট্রেজারি আদম পিইরিফিকেশন (অনুপম) এবং হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান।

অন্যদিকে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে ছিলেন হেড অব মাইক্রো, এডিসি ও ডিজিটাল চ্যানেল আবদুল হালিম; ভিপি মো. নওশাদুল করিম চৌধুরী; এভিপি মো. তানিম বুলবুল এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. শিহাবুল ইসলাম।