শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমিতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিম বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের এমডি ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন। এতে ব্যাংকের ডিএমডি এমএম সাইফুল ইসলাম এবং ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আবদুর রহিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন ব্যাংকের ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল মো. সাইদুর রহমান।