ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাংলাদেশ একাডেমি অব পেডিয়াট্রিক অ্যান্ড নিওনেটাল ক্রিটিক্যাল কেয়ারের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মহাখালীতে মেডিকেল কলেজের অডিটোরিয়ামে ২৩ ও ২৪ জানুয়ারি আয়োজিত এ কর্মশালায় সারাদেশ থেকে অর্ধশতাধিক পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার এবং নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। এ সময় জটিল রোগে আক্রান্ত মুমূর্ষু শিশু ও নবজাতকদের আধুনিক চিকিৎসায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

কর্মশালার সার্বিক তত্বাবধানে ছিলেন নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চিফ কনসালটেন্ট অধ্যাপক ডা. মো. মনির হোসেন। এ আয়োজনে প্রশিক্ষণ দেন অধ্যাপক ডা. মাহফুজা শিরীন, অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান, অধ্যাপক ডা. মো. আবদুল্লাহ আল মামুন, ডা. মো. নুরুল আখতার হাসান বিপুল, ডা. আবু তালহা, ডা. মোহাম্মদ মশিউর রহমান রিপন, ডা. মোহাম্মদ আক্তার হোসেন মাসুদ এবং ডা. নুরুন নাহারসহ নয়জন শিশু ক্রিটিক্যাল কেয়ার ও নবজাতক বিশেষজ্ঞ। কর্মশালাটি সমন্বয়ের দায়িত্ব পালন করেন হাসপাতালের নার্সিং কো-অর্ডিনেটর ফারজানা আজাদ।

সমাপনী বক্তব্য দেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। এ সময় তিনি সারাদেশ থেকে আগত শিশুরোগ চিকিৎসকদের হাতে ‘সার্টিফিকেট অব এটেনডেন্স’ তুলে দেন। এ আয়োজনের সহযোগিতায় ছিলো ফিশার অ্যান্ড প্যাকেল হেলথকেয়ার।-বিজ্ঞপ্তি