চলতি বছরের প্রথমার্ধে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ লিমিটেডের আয় ৫৭ কোটি ৬০ লাখ ডলারে স্পর্শ করবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। কভিড-১৯ অভিঘাতের পর পর্যটন খাতের গতিশীলতার কারণে প্রতিষ্ঠানটি অর্থনৈতিক পুনরুদ্ধারে সাফল্য দেখিয়েছে। কর্মীদের বোনাস হিসেবে ছয় সপ্তাহের বাড়তি পারিশ্রমিক দেয়া হবে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে। 

ক্যাথে প্যাসিফিকের শেয়ারদর ৬ দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতিষ্ঠানটির চলতি বছরের প্রথমার্ধের আয় ২০১০ সালের পর সর্বোচ্চ। যদিও এখনো কভিড-পূর্ব পরিস্থিতির তুলনায় যথেষ্ট কম রয়েছে যাত্রী সংখ্যা। ২০২২ সালের প্রথমার্ধে প্রতিষ্ঠানটি ৫০০ কোটি হংকং ডলার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধান নির্বাহী কর্মকর্তা রোনাল্ড ল্যাম দাবি করে বলেন, ‘‌কভিড-১৯ আমাদের প্রতিষ্ঠানের ইতিহাসে সবচেয়ে প্রতিবন্ধকতাপূর্ণ মুহূর্ত ছিল। তিন বছরে ৩ হাজার ৪০০ কোটি হংকং ডলার ক্ষতি গুনতে হয়েছে। সে কঠিন দিনগুলোকে প্রতি সপ্তাহেই আমরা ছাড়িয়ে যাচ্ছি।

বছরের প্রথমার্ধের লাভের পেছনে নিয়ামক হিসেবে ছিল পরিচালনা ও অন্যান্য খাতকে কার্যকর করার মাধ্যমে। প্রতিষ্ঠানটির উড়োজাহাজে মে মাসের তুলনায় জুনে যাত্রী চলাচল বেড়েছে ৯ দশমিক ২ শতাংশ, যার মান ১৫ লাখ।’