২০২২ সালের শ্রেষ্ঠ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ডিএইচএল-দ্য ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড জিতেছে ব্র্যাক ব্যাংক। এ পুরস্কার জয়ের মধ্য দিয়ে দেশের প্রথম কোনো আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক দুইবার এ মর্যাদাপূর্ণ পুরস্কার জেতার গৌরব অর্জন করেছে। ২০০৮ সালে প্রথমবারের মতো পুরস্কারটি অর্জন করে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি ঢাকার একটি হোটেলে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর এফ হোসেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন।
ডিএইচএল-দ্য ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড পেল ব্র্যাক ব্যাংক
২০২২ সালের শ্রেষ্ঠ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ডিএইচএল-দ্য ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড জিতেছে ব্র্যাক ব্যাংক।










