তালিকাভুক্ত ব্যাংকবর্হিভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের শেয়ার লেনদেন লভ্যাংশসংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আজ বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি ২০২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৬১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ২১ পয়সা। গত ৩০ জুন শেষে শেয়ারপ্রতি নিট দায় (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৪৫ পয়সায়, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৮ টাকা ৪৪ পয়সা।










