এপেক্স ফুটওয়্যার লিমিটেডের উদ্যোক্তা পরিচালক সৈয়দ মঞ্জুর এলাহী কোম্পানিটির ৩৮ হাজার ৫০০ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক মার্কেট থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিদ্যমান বাজারদরে এ শেয়ার কিনবেন তিনি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ২৯ দশমিক ২২ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭২ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২ টাকা ৪৩ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএনভিপিএস) দাঁড়িয়েছে ২৪১ টাকা ৩৬ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে এপেক্স ফুটওয়্যারের ইপিএস বেড়েছে প্রায় ২১ শতাংশ। একই সঙ্গে কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে এপেক্স ফুটওয়্যারের ইপিএস হয়েছে ১২ টাকা ৮৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১০ টাকা ৬৪ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএনভিপিএস দাঁড়িয়েছে ২৩৯ টাকা ৬৪ পয়সায়।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৪৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে এপেক্স ফুটওয়্যার। এর মধ্যে ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১১ টাকা ৭০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮ টাকা ৯২ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৩১ দশমিক ১৭ শতাংশ। ৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২৫২ টাকা ৯৫ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৪৪ টাকা ৫৪ পয়সা।

সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এর মধ্যে ৩৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। ২০১৯-২০ হিসাব বছরের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। আগের দুই হিসাব বছরের জন্য ৫৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুটওয়্যারের অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ১৩ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ২৮০ কোটি ১১ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ২৯ লাখ ৯৩ হাজার ৭৫০। এর মধ্যে ৩০ দশমিক ৮৬ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে, ২৫ দশমিক ৯৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ও বাকি ৪৩ দশমিক ২১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ২৫৮ টাকা। গত এক বছরে শেয়ারটির দর ২৫৭ টাকা ৫০ থেকে ৪০৪ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।