ভুট্টা ও মরিচ চাষীদের জন্য ব্যাংক অর্থায়ন ও ঋণ পরিশোধের প্রকল্প গত বছর নভেম্বর থেকে সফলভাবে পরিচালনা করছে আইফার্মার ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি। প্রকল্পের অংশ হিসেবে সিরাজগঞ্জের কাজীপুরে সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অগ্রিম ঋণ পরিশোধ করতে ৭০ জনেরও বেশি কৃষক অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন আইফার্মারের সহপ্রতিষ্ঠাতা ও চিফ অপারেটিং অফিসার জামিল এম আকবর, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির স্থানীয় ব্রাঞ্চ অফিসার আরিফাত সিরাজী ও ব্রাঞ্চ ম্যানেজার নূপুর কর্মকারসহ অন্য প্রতিনিধিরা।
আইফার্মার ও ইউসিবির প্রকল্প: অগ্রিম ঋণ পরিশোধ করলেন ভুট্টা ও মরিচ চাষীরা
ভুট্টা ও মরিচ চাষীদের জন্য ব্যাংক অর্থায়ন ও ঋণ পরিশোধের প্রকল্প গত বছর নভেম্বর থেকে সফলভাবে পরিচালনা করছে আইফার্মার ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি।










