প্রযুক্তিপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিগগিরই বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নিজেদের যাত্রা শুরু করতে যাচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড ওয়ানপ্লাস।
বিশ্ববাজারে স্মার্টফোন নিয়ে আসার শুরু থেকেই দেশের তরুণদের মাঝে ব্যাপক সাড়া জাগায় ওয়ানপ্লাস। পুরনোকে ঝেড়ে ফেলে নতুনের সন্ধানে প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার ব্র্যান্ড স্লোগান নেভার সেটেলকে মূলমন্ত্র করে বিশ্বের লাখো মানুষকে অনুপ্রাণিত করে যাচ্ছে ওয়ানপ্লাস। দেশে যাত্রা শুরুর আগে ব্র্যান্ডটি শিগগিরই এক উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে প্রযুক্তিপ্রেমী ও আগ্রহী ব্যবহারকারীদের সামনে তাদের পণ্য ও সুবিধাগুলো বিস্তারিত তুলে ধরবে। —বিজ্ঞপ্তি










