বাংলাদেশ ব্যাংকের ইনোভেশন টিম ও এইচআরডি-১-এর যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণবিষয়ক কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন হুসনে আরা শিখা (পরিচালক, এইচআরডি-১, বাংলাদেশ ব্যাংক)। বাংলাদেশ ব্যাংকের ইনোভেশন অফিসার মো. আমির হোসেনের সভাপতিত্বে  কর্মশালায় আলোচনা করেন মো. মেজবাউল হক (নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক), ড. এবিএম আলিম আল ইসলাম (অধ্যাপক, সিএসই, বুয়েট) ও  এম মঞ্জুর মাহমুদ (প্রেসিডেন্ট, ডাটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড)।