অন্যতম বাজার চীনে মন্থর চাহিদা ও বিপুলসংখ্যক গাড়ির ব্রেকিং সিস্টেমে সমস্যার কারণে চলতি বছরের প্রান্তীয় মুনাফার পূর্বাভাস সংশোধন করেছে বিএমডব্লিউ। জার্মান লাক্সারি গাড়ি কোম্পানিটি জানিয়েছে, ব্রেকিং সিস্টেম জটিলতা ১৫ লাখের বেশি গাড়িকে প্রভাবিত করেছে। এর মধ্যে ৩ লাখ ২০ হাজার গাড়ি আপাতত ক্রেতাদের কাছে হস্তান্তর করা যাবে না। এর আগের পূর্বাভাসে বিএমডব্লিউ জানিয়েছিল, ২০২৪ সালে সুদ ও কর পরিশোধ-পূর্ববর্তী প্রান্তীয় মুনাফা হতে পারে ৮-১০ শতাংশ। এখন তা কমিয়ে ৬-৭ শতাংশে আনা হয়েছে। খবর সিএনএন ও ছবি বিএমডব্লিউ
প্রান্তীয় মুনাফার পূর্বাভাস কমিয়েছে বিএমডব্লিউ
অন্যতম বাজার চীনে মন্থর চাহিদা ও বিপুলসংখ্যক গাড়ির ব্রেকিং সিস্টেমে সমস্যার কারণে চলতি বছরের প্রান্তীয় মুনাফার পূর্বাভাস সংশোধন করেছে বিএমডব্লিউ।










