এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের একটি হোটেলে গতকাল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন এসএমসির চেয়ারম্যান ফারুক আহমেদ ও এমডি অ্যান্ড সিইও তছলিম উদ্দিন খান, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের এমডি সায়েফ নাসির, ডিএমডি (অপারেশনস) ফিরোজ উল আলম, সিএফও আবুল বশির খান এবং জিএম (সেলস) ও সম্মেলনের আহ্বায়ক সিএন মণ্ডল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসএমসি ও এসএমসি এন্টারপ্রাইজ বোর্ডের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান চৌধুরী, পরিচালক ডা. জহির উদ্দিন আহমেদ, এসএমসি বোর্ডের পরিচালক রণজিৎ কুমার চক্রবর্তী, পরিচালক ডা. ইয়াসমিন হেমায়েত আহমেদ, এসএমসি এন্টারপ্রাইজের বোর্ড পরিচালক আফতাব উল ইসলাম, পরিচালক প্রকৌশলী মো. সিদ্দিক উল্লাহসহ ঊর্ধ্বতন ব্যবস্থাপকরা। —বিজ্ঞপ্তি