২০২৫-২৬ সালের জন্য সেফহোটেলস এক্সিকিউটিভ লেভেল সার্টিফিকেশন অর্জন করেছে র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন। টানা সাতবারের মতো মর্যাদাপূর্ণ এ স্বীকৃতি অর্জন করেছে তারা। গ্লোবাল হোটেল সিকিউরিটি স্ট্যান্ডার্ড মূল্যায়ন করে বিশ্বের শীর্ষস্থানীয় স্বাধীন হোটেল নিরাপত্তা সার্টিফিকেশন সংস্থা সেফহোটেল অ্যালায়েন্স এ স্বীকৃতি দিয়ে থাকে। এ কঠোর মানদণ্ডের আওতায় ২১০টিরও বেশি নিরাপত্তা ও সুরক্ষা উপাদান মূল্যায়ন করা হয়। র‍্যাডিসন ব্লুর ক্লাস্টার জেনারেল ম্যানেজার ডুকো ই ডে ভ্রিস বলেন, ‘এ সার্টিফিকেশন শুধু একটি স্বীকৃতি নয়—এটি একটি অঙ্গীকার।’ —বিজ্ঞপ্তি